1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা: আলোচনায় প্রেস সচিব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১০৩ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। মোয়াজ্জেমের শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের খবরের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজুল আলম। গত সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ আদালত মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। সিআইডির আবেদনে উল্লেখ করা হয়েছে, এপিএস থাকাকালীন তদবির বাণিজ্য ও টেন্ডারবাজির মাধ্যমে মোয়াজ্জেম বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন যা তিনি দুবাই, কানাডা ও যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। আদালতের এই আদেশের পর ফেসবুকে নেটিজেনরা মোয়াজ্জেমের পাশাপাশি প্রেস সচিব মাহফুজুল আলমকে নিয়েও প্রশ্ন তুলছেন। ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, মাহফুজুল আলমও ক্ষমতার অপব্যবহার করে ‘আঙুল ফুলে কলাগাছ’ হয়েছেন। সাবেক এই টেলিভিশন সাংবাদিকের বিরুদ্ধে ইভেন্ট ও টেন্ডার বিতরণে প্রভাব খাটানোর অভিযোগ তুলে নেটিজেনরা প্রশ্ন করছেন— তিনি কি এখনো দেশে আছেন নাকি পাড়ি জমিয়েছেন বিদেশে?

নেটিজেনদের এই সন্দেহের আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন। যেখানে উল্লেখ করা হয়েছে, বিপিএলের অব্যবস্থাপনা নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে চরম অপেশাদার ও উদ্ধত আচরণ করেছেন মাহফুজুল আলম। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি ফারুক আহমেদকে উদ্দেশ্য করে বলেছিলেন, “আপনি কীভাবে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন, তা আমাদের জানা আছে।” প্রেসিডেন্ট বক্সে বসে বিনাপাসে থাকা এক ব্যক্তির মাধ্যমে গোপনে ভিডিও করার ঘটনাও বিতর্কের সৃষ্টি করেছে। যদিও মাহফুজুল আলম এসব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে ‘আবেগী কথোপকথন’ বলে দাবি করেছেন, তবে বিসিবি সেই ব্যক্তিকে আজীবনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করে কঠোর বার্তা দিয়েছে।

সারাদেশের সচেতন নাগরিক সমাজ ও নেটিজেনরা দাবি তুলছেন, আসন্ন পৌর নির্বাচনের আগেই এই ধরনের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও ফয়সালা হওয়া জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, স্বচ্ছতা নিশ্চিত না করে নির্বাচনে যাওয়া হবে জনআকাঙ্ক্ষার সাথে প্রতারণার সামিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host