মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরের ১০ নং হরিরামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও মধ্যশিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এন্তাজুল হকের সহধর্মিণী মিসেস নাসরিন নাহার (৪৫) ৭ এপ্রিল সকালে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তিনি দুই কন্যার জননী। মরহুমার দাফন পূর্ব রসুলপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাদ আছর সম্পন্ন হয়।
জানাজায় অংশ নেন সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হকের ছেলে এ.জেড.এম. আরিফুল হক রিয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শরিফুল হক বাবু, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী, সাংবাদিক এবং সুধিজন।
মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাজগতের নেতৃবৃন্দ। এদের মধ্যে ছিলেন মৌলভীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান, ১০ নং হরিরামপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মমিনুল হক মমিন, ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাইমুল ইসলাম এবং দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান মাহমুদ।
মরহুমার অকাল প্রয়াণে পার্বতীপুরে শোকের ছায়া নেমে এসেছে।