1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সাড়ে ৪ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৭ সময় দর্শন
খান মোহাম্মদ ইকবাল

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

চেক জালিয়াতি মামলায় সাজা হয় ৪ বছরের। সেই সাজা থেকে বাঁচতে ৩২ বছর ধরে পলাতক রয়েছেন কিশোরগঞ্জের খান মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি। এমনই এক অভিযোগ মামলার বাদী আসাদুজ্জামান ফারুক নামে এক ব্যবসায়ীর। এ ঘটনা নিয়ে ভৈরবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভৈরব পৌর শহরের চণ্ডিবের এলাকার মৃত ডা. সামসুল আলম খানের ছেলে মোহাম্মদ ইকবাল। ১৯৯০ সালের দিকে ভৈরব বাজারে ব্যবসা করতেন তিনি। সেই সুবাদে বাদী আসাদুজ্জামান ফারুককে একটি চেক প্রদান করেন। পরে চেকটি ব্যাংক থেকে ডিজনার হলে পাওনাদার ফারুক তাঁর বিরুদ্ধে আদালতে একটি চেক জালিয়াতি মামলা দায়ের করেন। পরে সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হওয়ায় ১৯৯৩ সালে আদালত খান মোহাম্মদ ইকবালকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দেয়। রায় হওয়ার পর থেকে অদ্যাবধি প্রায় ৩২ বছর যাবত সে আদালতে আত্মসমর্পণ করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ইকবালের একাধিক স্বজন জানান, ইকবাল বেঁচে আছেন। তিনি আত্মগোপনে থাকায় স্ত্রী-সন্তান ছাড়া পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তেমন যোগাযোগ নেই।

মামলার বাদী আসাদুজ্জামান ফারুক দাবি করেন, ইকবাল রাজধানীর উত্তরায় বসবাস করছেন। আওয়ামী সরকার আমলে নেতাদের ব্যবহার করে বিমানবন্দর এলাকায় ব্যবসা বাণিজ্য করেছেন। এখনও সেখানে ব্যবসা  করছেন।

ভৈরব থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, বিষয়টি তিনি জানতেন না। ২০২৪ সালে ৫ আগস্ট থানায় লুটপাট ও আগুনের ঘটনায় ইকবালের ওয়ারেন্টটি পুড়ে যায়। তাঁর সাজার সইমুড়ি নকল বাদীর কাছে আছে। ওয়ারেন্টের কপি পেলে গ্রেপ্তারের চেষ্টা করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host