1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮৬ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ব্যাংক লেনদেনের ওপর কর আরোপের সম্ভাবনা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান আবদুর রহমান খান।

৯ই এপ্রিল, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, অতিরিক্ত সম্পদশালী ব্যক্তি ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের ওপর কর আরোপের বিষয়টি সরকার বিবেচনা করছে। একই সঙ্গে ব্যাংক লেনদেনে কর আরোপ করা সম্ভব কিনা, তা নিয়েও এনবিআর কাজ করছে। এনবিআর চেয়ারম্যান আরও উল্লেখ করেন, সরকারের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন শুধু এনবিআরের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সব সরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে কর আদায়ে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, ভবিষ্যতে কর ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে অভিযোগ কমবে এবং করদাতাদের কাস্টমস, ভ্যাট বা বন্ড অফিসে সরাসরি যেতে হবে না। করদাতারা রিটার্ন জমা দেওয়ার পর যাচাই সঠিক হলে প্রাপ্য রিফান্ড স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবেই জমা হয়ে যাবে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host