1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন।  মনোহরদীতে, চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ১০ স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যেসব সংসদ সদস্য বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া

আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা, পুলিশের দাবি- ঘটনা রাজনৈতিক নয়

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯৬ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বশত্রুতার জেরে মোহাম্মদ শামীম (৩৫) নামে আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতাকে নৃশংসভাবে হত্যা করেছে বিএনপি-জামায়াতের একদল সশস্ত্র সন্ত্রাসী।

পুলিশের দাবি, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়।

গতকাল ৮ই এপ্রিল, বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিল এলাকায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ‘অজ্ঞাত পরিচয়’ দুই ব্যক্তিকে আটকের খবর মিলেছে, যদিও তাদের কোনো নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

শামীমকে তার শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায় হামলাকারীরা।

নিহত মোহাম্মদ শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবুল মনসুরের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪-এর ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তিনি জীবন রক্ষার্থে আত্মগোপনে ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, চরম আর্থিক অনটনের মধ্যে থাকা শামীমের স্ত্রী কিছু স্বর্ণালঙ্কার বন্ধক রেখে টাকা জোগাড় করেছিলেন। সেই টাকা সংগ্রহ এবং পরিবারের সদস্যদের সাথে দেখা করতে বুধবার সন্ধ্যায় মুরাদপুর ইউনিয়নে শ্বশুরবাড়িতে যান শামীম।

রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় বিএনপি-জামায়াতের ৩০-৪০ জন নেতাকর্মী মিলে ওই বাড়িতে অতর্কিত হানা দেয়। তারা শামীমকে জোরপূর্বক তুলে নিয়ে নিকটস্থ বেড়িবাঁধ তালতলা এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পায়ের রগ কেটে দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

নিহতের ভাই মো. সেলিম বলেন, “আমার ভাই অভাবের কারণে খুব কষ্টে দিন পার করছিলেন। স্থানীয় জাফর ও ইরানের নেতৃত্বে পরিকল্পিতভাবে তাকে তুলে নিয়ে হত্যা করেছে। আমরা এই নৃশংসতার বিচার চাই।”

হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরেও প্রায় ৩ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম এখনই প্রকাশ করছে না পুলিশ। এই ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host