1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০ গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার

রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩০ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

বিরোধীদলে থাকাকালে ক্রমাগত ভারতবিরোধিতা, ভারতীয় পণ্য বয়কটকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা বিএনপি সরকার এখন ক্ষমতায়। তবে উল্টো সুর দেখা যাচ্ছে দলটির রাষ্ট্র পরিচালনা-পরিকল্পনায়। ভারতীয় রেল কোম্পানির ওপর ভরসা রেখে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ভারত থেকে আমদানি করা ২০০টি ব্রডগেজ কোচ শিগগিরই বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে। আজ ৯ই এপ্রিল, বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নে ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে এসব কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী আরো জানান, কোচগুলো সরবরাহ পাওয়ার পর নতুন ট্রেন চালু ও রুট নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বাংলাদেশ রেলওয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host