1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮৫ সময় দর্শন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে নেত্রকোনা সদরের ৩ মাসের শিশুকন্যার মৃত্যু হয়। শিশুটি গত ১৭ মার্চ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এছাড়াও একই দিনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৮ মাসের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এই শিশুটি ১৮ মার্চ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়া ও শ্বাসকষ্ট ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ নতুন শিশু ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ২৬ শিশু। বর্তমানে ৭৬ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩২৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৩৯ শিশু। এ পর্যন্ত ৯ শিশুর মৃত্যু হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে দুই-একজন হামের লক্ষণ নিয়ে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host