1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :

সাফ ইয়ুথ টিটিতে বাংলাদেশের সোনা জয়

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৪ সময় দর্শন

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপসেরা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ পুরুষ দল। গতকাল ভারতের হিমাচল প্রদেশের শিমলায় এ প্রতিযোগিতায় শ্রীলঙ্কাকে ৩-১ সেটে পরাজিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের পয়েন্ট দাঁড়ায় সমান পাঁচ করে। তবে সেট ব্যবধানে এগিয়ে থেকে সোনা জিতে যায় বাংলাদেশ। আর এ সাফল্যের মধ্য দিয়ে বাংলাদেশ আগামী ২১-২৭ জুন ওমানের মাসকাটে অনুষ্ঠিতব্য আইটিটিএফ-আইটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে। গত বছর এ প্রতিযোগিতায় সাতটি ব্রোঞ্জ পদক জিতেছিল তারা। এ ছাড়া ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়রে অনূর্ধ্ব-১৯ পুরুষ বিভাগে সোনা জিতেছিল বাংলাদেশ। ২০২৩ সালে ভারতের অরুণাচল ও ২০২৪-এ শ্রীলঙ্কার ক্যান্ডিতে রুপা এবং সবশেষ গত বছর নেপালের কাঠমান্ডুতে ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host