1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২০৫ সময় দর্শন

মোঃ মাফিকুল ইসলাম প্রতিনিধির, রিপোর্ট:
দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয়তাবাদী সমমনা জোটে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গণদলের সন্মানিত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী।
বুধবার রাজধানীতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে জোটের শীর্ষ নেতারা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে উপস্থিত নেতারা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে জোটকে আরও কার্যকরী করা অপরিহার্য। সেই লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
জোটের মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন এস এম শাহাদাত, যিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান। জোটে আরও অন্তর্ভুক্ত রয়েছে এনপিপি, জাগপা, সামবাদিদল, মুসলিম লীগ, ন্যাপ ও এনডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।
নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের অধীনে জাতীয়তাবাদী শক্তিগুলো আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন নতুন গতি পাবে।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় এ টি এম গোলাম মওলা চৌধুরী বলেন,
“এটি আমার জন্য একটি বিশাল দায়িত্ব। আমি সকল দল ও মতের সমন্বয়ে একটি শক্তিশালী ঐক্য গড়ে তুলে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাব। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সমমনা সব রাজনৈতিক শক্তিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এই ঘোষণার পর দিনাজপুর জেলা বাসী ও গণদল জেলা কমিটির পক্ষ থেকে তাকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিশেষভাবে এ অভিনন্দন পেশ করেছেন মোঃ মাফিকুল ইসলাম, সদস্য, কেন্দ্রীয় সংসদ ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা গণদল, যিনি জানান, এ ধরনের নেতৃত্ব দেশের রাজনৈতিক ঐক্য ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন আশা জাগাবে।
উল্লেখ্য, জাতীয়তাবাদী সমমনা জোটে দেশের বিভিন্ন ছোট-বড় রাজনৈতিক দল ও সংগঠন দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করে আসছে। নতুন নেতৃত্ব কাঠামোর মাধ্যমে জোটের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host