1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৫ সময় দর্শন
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মা। ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিযুক্ত প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। ২০২২ সালের অক্টোবরে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে আসেন প্রণয় ভার্মা। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রণয় ভার্মা খুব শিগগিরই বেলজিয়াম ও ইইউ-তে দায়িত্ব নেবেন। প্রসঙ্গত, এ বছরের ২৭ জানুয়ারি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ব্যাপারে সম্মত হয়েছে ভারত। এই চুক্তির কারণে দুই পক্ষেই পণ্য ও সেবার বিনিময় এবং বিনিয়োগ বাড়বে বলে অনুমান করে নেওয়া যাচ্ছে। চুক্তিতে ২০২৭ সালের শুরুর দিক থেকে কার্যকর হওয়ার কথা।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতের বাণিজ্যের রূপরেখা ঠিক করে দেওয়া হচ্ছে, যাতে ভারতের অর্থনীতির পরের প্রজন্মের খাতগুলো এ থেকে সুবিধা নিতে পারে। বিশেষ করে প্রকৌশল ও কারখানার উৎপাদন শিল্পের ওপর এই চুক্তিতে বিশেষ জোর দিয়েছে ভারত। এই চুক্তির অধীনে শুধু প্রকৌশলগত রপ্তানি থেকেই ভারত ৩০ হাজার কোটি মার্কিন ডলারের ব্যবসার সুযোগ দেখছে।

এদিকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার কে হতে পারেন, এ নিয়ে গুঞ্জনে বিজেপির জ্যেষ্ঠ নেতা আরিফ মোহাম্মদ খানের নাম শোনা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host