1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

আজ সেফটিপিন দিবস

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮১ সময় দর্শন
ছবি: সংগৃহীত

ফিচার ডেস্ক

কমবেশি আমরা সবাই সেফটিপিনের সঙ্গে পরিচিত। কখনো না কখনো এই ছোট্ট জিনিসটি আমাদের খুবই উপকারে আসে। বস্তুটি ছোট কিন্তু খুবই প্রয়োজনীয়। বিশেষত নারীদের ফ্যাশনের ক্ষেত্রে তো অপরিহার্য। জামার সঙ্গে উড়ুক্কু ওড়না কিংবা ব্লাউজের সঙ্গে শাড়ির আঁচল আটকে রাখতে সেফটিপিনের ব্যবহার বহু পুরোনো। যেহেতু পৃথিবীতে অনেক দিবস আছে। তাই সেফটিপিনের জন্য একটি থাকলে মন্দ কী? আজ ১০ এপ্রিল সেফটিপিন দিবস।

সেফটিপিন ছোট্ট হলেও যথেষ্ট ধারালো ও তীক্ষ্ণ, তাই পোশাকে ব্যবহারের জন্য যথেষ্ট নিরাপদ। বর্তমানে পোশাক আটকে রাখতেই সেফটিপিনের বহুল ব্যবহার দেখা যায়। বলা যায়, সেফটিপিন এখন ফ্যাশনের অন্যতম একটি অনুষঙ্গ হয়ে উঠেছে।

সেফটিপিন আবিষ্কারের গল্পটাও বেশ মজার। ১৮৪৯ সালে উদ্ভাবিত হয় সেফটিপিন। যুক্তরাষ্ট্রের যন্ত্রকৌশলী ওয়াল্টার হান্ট তাঁর এক বন্ধুর কাছ থেকে ১৫ ডলার ধার করেছিলেন। কিছুতেই সে ধার শোধ দিতে পারছিলেন না। ভাবছিলেন, এমন কিছু একটা তৈরি করা যায় কি না, যার উপার্জিত অর্থ দিয়ে ধারটা শোধ করা যায়। ভাবতে ভাবতে লম্বা তারের টুকরা বেঁকিয়ে দিলেন সেফটিপিনের আকার। মাথার দিকটায় লাগিয়ে দিলেন একটা খাপ, যাতে গায়ে ফুটে না যায়। ব্যস, তৈরি হয়ে গেল সেফটিপিন। ১৮৪৯ সালের ১০ এপ্রিল রীতিমতো পেটেন্ট করিয়ে নিলেন। সেই পেটেন্ট বিক্রি করে পেলেন ৪০০ ডলার। ধার শোধ তো হলোই, দিনে দিনে লাখ লাখ ডলারের মালিক হয়ে উঠলেন।

যদিও ওয়াল্টার হান্ট যুক্তরাষ্ট্রে সেফটিপিনের পেটেন্ট বানানো প্রথম ব্যক্তি। তবে, ইতিহাসবিদরা বলছেন, এই ধারণাটি আরও অনেক পুরনো, সম্ভবত শত শত বছর আগের। ধারণা করা হয়, গ্রিস ও রোমের মানুষ হাড়, হাতির দাঁত বা ধাতুর মতো বিভিন্ন উপকরণ থেকে তৈরি অনুরূপ কিছু বানিয়েছিলন। সেফটিপিনের অনুরূপ কিছু ইংল্যান্ডেও পাওয়া যেতে পারে বলে মনে করা হয়। যাকে বলা হয় ‘ইংলিশ পিন’।

যা হোক, সেফটিপিনের আধুনিক আবিষ্কারের কৃতিত্ব হান্টকে দেওয়া হয়। আর সেফটিপিনের পেটেন্ট করার তারিখ ছিল ১০ এপ্রিল। এ কারণে প্রতি বছর এ দিন সেফটিপিন দিবস উদযাপিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host