1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮৫ সময় দর্শন
তরমুজ

 

অনলাইন ডেস্ক

আজকাল সারা বছর তরমুজ পাওয়া গেলেও গরমে এই ফলের চাহিদা অনেক বেড়ে যায়। এই ফলে পানির পরিমাণ প্রায় ৯০ শতাংশ। এতে খুব সামান্য পরিমাণে ক্যালরি থাকে। এ ছাড়াও ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, বিটা ক্যারোটিন, লাইকোপিন এবং ক্যারোটিনয়েড সমৃদ্ধ তরমুজ শরীরের বিভিন্ন খনিজের ঘাটতি মেটাতেও সাহায্য করে। অনেক সময় বাজার থেকে বড় মাপের তরমুজ আনলেও কাটার পরে বোঝা যায়, সেই তরমুজ আদৌ রসালো এবং মিষ্টি নয়।

বাজারে গিয়ে কীভাবে বুঝবেন তরমুজটি রসালো কিনা তা জেনে নিন।

১. অনেকেই বাজারে গিয়ে চকচকে, কালচে সবুজ গা দেখে তরমুজ কিনে আনেন। কিন্তু বাড়িতে কাটার পর দেখা যায় একদম ফ্যাকাশে। তাই শুধু রং দেখলে হবে না। দেখতে হবে তরমুজের গায়ে হলদেটে ছোপ রয়েছে কী না। এই দাগ থাকলে তরমুজ তুলনামূলক ভাবে মিষ্টি হয়। তরমুজের গায়ে হলদে দাগ থাকলে বুঝতে হবে ফলটি প্রাকৃতিক উপায়ে পাকানো হয়েছে।

২. তরমুজের মাথার দিকে হাত দিয়ে মেরে আওয়াজ পরীক্ষা করে দেখার চেষ্টা করুন। যে ফলের আওয়াজ তুলনামূলক ফাঁপা সেগুলি খেতে মিষ্টি এবং রসালো হয়।

৩. তরমুজ কেনার সময়ে হালকা ওজনের না কেনাই ভালো। যে তরমুজগুলি আকৃতিতে খুব বড় না হলেও বেশ ভারী, সেগুলি বেশি রসালো আর মিষ্টি হয়।

৪. তরমুজের গায়ে সাদা সাদা ছোপ থাকলে না কেনাই ভাল। এগুলি সাধারণত পানসে হয়।

৫. তরমুজের গায়ে অনেক সময়ে সবুজ রঙের লম্বা লাইন দেখায় যায়। লাইনগুলি যদি কাছাকাছি থাকে তাহলে সাধারণত তরমুজ মিষ্টি হয় আর লাইনগুলি দূরে দূরে থাকলে সেই তরমুজের স্বাদ খুব একটা মিষ্টি হয় না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host