1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬৩ সময় দর্শন
ফাইল ছবি

সিনিয়র স্টাফ রিপোর্টার, ঢাকা

পর্যাপ্ত সরবরাহ থাকা স্বত্বেও রাজধানীতে প্রায় সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়া। শুক্রবার রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, গ্রীষ্মকালীন সবজি ও মাংসের সরবরাহ ঠিক থাকলেও, দামে ঊর্ধ্বগতি। কারওয়ান বাজারসহ রাজধানীর বাজারগুলো এখন গ্রীষ্মকালীন সবজিতে ভরপুর। কিন্তু সবগুলোর দামই চড়া। পটল, ঢেঁড়স, বরবটি, ঝিঙে, বেগুন ও করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। পাশাপাশি সজনে ও মৌসুম শেষে আসা ফুলকপিও বিক্রি হচ্ছে উচ্চ দরে।

সোনালি মুরগির দাম কেজিতে প্রায় ১০ টাকা কমলেও, বেড়েছে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, আর লেয়ার মুরগি ৩২০ টাকা দরে। এছাড়া কেজিতে সর্বোচ্চ ৫ টাকা বেড়ে প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১০৫ টাকায়, আর প্রতি কেজি খোলা চিনি ১০৩ টাকায়।

এদিকে, ক্রেতাদের স্বস্তি দিতে ভোজ্যতেল ও চালের দাম অপরিবর্তিত আছে। তবে ভোজ্যতেলের সরবরাহ সংকটের অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, বাড়তি দামে দিশেহারা ক্রেতারা চান নিয়মিত জোরদার তদারকি আর কার্যকর বাজার ব্যবস্থাপনা। এতেই নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরবে বলে আশা তাদের।

সার্বিকভাবে ঈদের পর থেকে বাড়তে থাকা নিত্যপণ্যের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। আয়ের সাথে বাজারের বাড়তি দামের হিসেব মেলাতে তাই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host