1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫৭ সময় দর্শন

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’- এই স্লোগানকে সামনে রেখে ২৭ জানুয়ারি (মঙ্গলবার) ইনস্টিটিউট প্রাঙ্গণে কারিগরি শিক্ষার মানোন্নয়নে পরিচালিত প্রকল্পের আওতায় দিনব্যাপী উক্ত “জব ফেয়ার”-এর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মনজুর মূর্শেদ সুমন, গ্রীনটেক ইঞ্জিনিয়ারিং কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর​ মোঃ হারিসুল ইসলাম। ​উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্বনামধন্য বিভিন্ন কোম্পানী মোট ১৩টি স্টল মেলায় অংশ নেয়। কোম্পানীগুলো পক্ষ থেকে মেলায় আসা চাকুরী প্রত্যাশীদের সরাসরি ইন্টারভিউ বা ভাইবা গ্রহণ করা হয়।

​মেলার স্পট সিলেকশনের মাধ্য দিযে যোগ্য প্রার্থীদের ভাইবা শেষে তাৎক্ষণিকভাবে চাকরি প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন এবং তিনি তার বক্তব্যে, কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের সরাসরি কর্মসংস্থানের সাথে যুক্ত করতে জব ফেয়ারের গুরুত্ব তুলে ধরেন। ‘জব ফেয়ার’-এ উপাধ্যক্ষ সাজু মুহম্মদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, দর্শনার্থী ও চাকুরী প্রত্যাশীগণ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host