1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো “দৈনিক সংবাদ” সম্পাদক আহমদুল কবির মনু মিয়ার ১০৪তম জন্মবার্ষিকী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ সময় দর্শন

সফিকুল ইসলাম পলাশ নরসিংদী প্রতিনিধি :

স্নিগ্ধ নির্মল প্রকৃতি আজ ঘোড়াশালের জমিদার বাড়ি(মিয়া বাড়ি) এক মনোরম পরিবেশ ঢেলে দিয়েছে। চারিদিকে মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে, মিয়া বাড়ির বড় সাহেব( আহমদুল কবির) এর আজ ১০৪তম জন্মদিন। সকাল হতেই সুমধুর কন্ঠে মিয়া বাড়ি মসজিদ হতে ভেসে আসছে পবিত্র কোরআনের বাণী। সেই পবিত্র কোরআনের তেলোয়াত শুনছিল প্রকৃতির ফুল পাখি বৃক্ষরাজিসহ ধর্মপ্রাণ মানুষেরা। মহান আল্লাহপাকের দরবারে, দেশবরেণ্য রাজনীতিবিদ, দৈনিক সংবাদের সম্পাদক,ডাকসুর প্রথম ভিপি,অসাম্প্রদায়িকতার বিমূর্ত স্তম্ভ, সাধারণ মানুষের আশ্রয়স্থল, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ব্যাক্তিত্ব, নিঃস্বার্থ পরোপকারী , সাবেক সংসদ সদস্য ঘোড়াশাল- পলাশ- নরসিংদী তথা দেশবরেণ্য ব্যাক্তিত্ব আহমদুল কবির ( মনু মিয়া) এর ১০৪ তম জন্মবার্ষিকী আজ ৩ ফেব্রুয়ারি সকালে পবিত্র কোরআন খতম দিয়ে শুরু হয়। দুপুর ১১ টায় মরহুমের কবরে পুষ্প স্তবক অর্পন ও কবর জিয়ারতসহ মোনাজাত। এতে অংশগ্রহন করে দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, নরসিংদী-২ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য- সাবেক মন্ত্রী ডঃ আবদুল মঈন খান। এসময় সাথে ছিলেন বিএনপির পলাশ উপজেলা সভাপতি- আঃ সত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হকসহ অগনিত নেতাকর্মী ও পলাশ- ঘোড়াশালের সর্বস্তরের জনগন।
মরহুমের কবরে পুস্পস্তবক প্রদান করে দৈনিক সংবাদের পক্ষ হতে আলতামাশ কবির, ডঃ আবদুল মঈন খান, মনু মিয়া স্মৃতি সংসদের পক্ষে সাবেক পৌর কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম, পাঁচদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের পক্ষ হতে দৈনিক সংবাদের প্রতিনিধি, সাংবাদিক এস কে দেবনাথ- সমীর, ঘোড়াশাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মেসার্স ইসলাম ট্রান্সপোর্ট এন্ড মেসার্স ইসলাম ট্রেডার্সএর সত্বাধিকারী মোঃ লোকমান হোসেন, ঘোড়াশাল- পৌরসভার ৭ নং ওয়ার্ডবাসির পক্ষে কাউন্সিলর নুরুল ইসলাম সাথে ছিলেন স্বনামধন্য সাংবাদিক কার্তিক চ্যাটার্জী,আহমদুল কবির মনু মিয়া স্মৃতি সংসদের বিজয় বণিক, হিরালাল কর ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। পুষ্পস্তবক অর্পন শেষে দুপুর ১২ টায় মরহুমের জন্মদিনের কেক কাটেন ডঃ আবদুল মঈন খান। তিনি হাসিমুখে কেক কেটে তুলে দেন আগত এতিম শিশুদের মুখে। এরপর শুরু হয় এলাকার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। প্রায়ই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বেলা ১:৩০ মিনিটে এলাকার এতিমখানাতে পরিবেশন করা হয় উন্নত খাবার। একই সাথে মিয়াবাড়িতে আগত লোকজনসহ এতিমদের আপ্যায়ন করা হয়।এসময় মরহুমের কন্যা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবির সার্বিক কর্মসূচীর তত্ত্বাবধান করেন এবং আগতদের সাথে কূশল বিণিময় করেন। বাদ আসর এলাকার মসজিদে মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host