1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি বেড়েছে দাখিল পরীক্ষার্থী রাষ্ট্রের ক্ষতি ৮৫৫ মিলিয়ন ডলার: কাতারের সাথে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সত্ত্বেও পিটার হাস থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও এলপিজির দাম বাড়িয়েছে সরকার চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান বাংলাদেশের পোশাক রপ্তানি চরম বিপর্যয়ের মুখে উপসাগরের যুদ্ধ অন্ধকারে ঠেলে দিচ্ছে পাকিস্তানকে  কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৬ সময় দর্শন
তেরখাদা প্রতিনিধি :
খুলনার তেরখাদা উপজেলায় চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর ফরহাদ (১৭)-এর মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার সদর এলাকার উত্তরপাড়া বেইলি ব্রিজ সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বন্ধুদের সঙ্গে চিত্রা নদীতে গোসল করতে নামে ফরহাদ।
এ সময় নদীর পাড়ে থাকা একটি গাছ থেকে লাফ দেওয়ার চেষ্টা করলে গাছের ডালে আঘাত পেয়ে সে পানিতে পড়ে তলিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ সময় অনুসন্ধানের পর রোববার সকালে কচি মোল্লার বাড়ির সামনে নদীতে তল্লাশি চালানোর সময় ফরহাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফরহাদ তেরখাদা ঈদগা সংলগ্ন ইনু শেখের নাতি। পারিবারিকভাবে জানা গেছে, তার বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় সে দীর্ঘদিন ধরে নানাবাড়িতেই বসবাস করছিল।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গোসল করতে গিয়ে গাছ থেকে লাফ দেওয়ার সময় সে পানিতে পড়ে নিখোঁজ হয়।
পরে একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে শোক ও স্তব্ধতা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host