1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৭৬ সময় দর্শন

বিশেষ প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেন্দুয়া প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল-এর এসএসসি ব্যাচ (২০২৬) শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত, যেখানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এই সন্ধিক্ষণে শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দ তাদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর সদর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মো: রুহুল আমিন মিলন, তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, সততা ও নৈতিকতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জামালপুর সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রোকনুজ্জামান রোকন, তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক জনাব মমিনুর রহমান খান মমিন, জনাব মিনহাজ উদ্দিন খান কাকন, জনাব আব্দুল জলিলসহ অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুব্রত কুমার ধর, সভাপতির বক্তব্যে তিনি বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং তাদের সৎ ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যাতে তাদের আসন্ন এসএসসি পরীক্ষায় সাফল্য কামনা করা হয়।

অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবং এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host