1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

পরিণীতির খারাপ সময়েও পাশে স্বামী রাঘব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৭ সময় দর্শন

অনলাইন ডেস্ক
রাজনীতিতে টালমাটাল পরিস্থিতির মধ্যেও স্ত্রী পরিণীতি চোপড়ার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন রাঘব চাড্ডা। সাম্প্রতিক সময়ে তাঁর রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা চললেও ব্যক্তিগত জীবনে সমর্থনের নজির গড়েছেন তিনি।

সম্প্রতি আম আদমি পার্টি রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের দায়িত্ব থেকে রাঘবকে সরিয়ে দেয়। এ সিদ্ধান্তে সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হলেও রাঘব জানান, তাঁকে চুপ করানোর চেষ্টা করা হচ্ছে, তবে তিনি ভেঙে পড়েননি। এমন পরিস্থিতিতেই স্ত্রী পরিণীতির নতুন উদ্যোগ ‘মম টক্স’-এর প্রশংসা করেছেন রাঘব। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘ভীষণ গর্বিত, অভিনন্দন। সব সময় তোমার পাশে আছি।’ মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে শুরু করা এই অনুষ্ঠানে গর্ভাবস্থা, সন্তান লালনপালন ও সামাজিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন পরিণীতি। এতে অংশ নেবেন নেহা ধুপিয়া, বিক্রান্ত মাসে, ইমরান খান ও গওহর খানসহ আরও অনেকে। অন্যদিকে, রাঘবের সমর্থনে তার দেওয়া বার্তাও নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরিণীতি। রাজনৈতিক চাপে থেকেও একে অপরের পাশে থাকার এই অবস্থান দম্পতিকে নতুনভাবে আলোচনায় এনেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host