1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টেন্ডার-চাঁদাবাজি-সন্ত্রাসে বেপরোয়া  গত দেড় বছরে ক্রিকেটের ক্ষতি হয়েছে, এটাকে ঠিক করতে হবে: তামিম ইকবাল কয়লার সংকট মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে, জ্বালানি তেল সংকটের পর এবার বিদ্যুৎ উৎপাদনে ধাক্কা ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের ১৩ দেশের যৌথ সতর্কবার্তা পুরোনো পথেই হাঁটছে বিএনপি দিনাজপুরে শিলাবৃষ্টিতে লিচু বাগান ও ফসলের ব্যাপক ক্ষতি আইপিএলে সুরিয়াভানশি তো সোনার ডিম পাড়া হাঁস: ১ কোটি খরচে ১৬ কোটি আয়! গ্রীষ্মের আগেই চ্যালেঞ্জের মুখে বিদ্যুৎখাত দিল্লিতে বৈঠকে বসছেন খলিলুর-জয়শঙ্কর রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৪ বছরের খরা কাটাল বায়ার্ন মিউনিখ

ফুলবাড়ীতে ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৭ সময় দর্শন

 

মশিউর রহমান সোহেল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২৯ বিজিবি (ফুলবাড়ী ব্যাটেলিয়ান) কর্তৃক পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান আটক করা হয়েছে। ৭ এপ্রিল(মঙ্গলবার) মধ্যরাতের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ২টি মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৮২০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৩৮ বোতল বিদেশী মদ এবং ১২০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। চোরাকার বিরা তোরা কারবারি রা বিজিবি জাওয়ানদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে উল্লেখিত মালামাল লিখে পালিয়ে যায়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,৯৮,০০০ (এক লক্ষ আটানব্বই হাজার) টাকা।

৮এপ্রিল (বুধবার) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), দিনাজপুর-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ২টি পরিচালনা করে উল্লেখিত মালামাল জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host