1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টেন্ডার-চাঁদাবাজি-সন্ত্রাসে বেপরোয়া  গত দেড় বছরে ক্রিকেটের ক্ষতি হয়েছে, এটাকে ঠিক করতে হবে: তামিম ইকবাল কয়লার সংকট মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে, জ্বালানি তেল সংকটের পর এবার বিদ্যুৎ উৎপাদনে ধাক্কা ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের ১৩ দেশের যৌথ সতর্কবার্তা পুরোনো পথেই হাঁটছে বিএনপি দিনাজপুরে শিলাবৃষ্টিতে লিচু বাগান ও ফসলের ব্যাপক ক্ষতি আইপিএলে সুরিয়াভানশি তো সোনার ডিম পাড়া হাঁস: ১ কোটি খরচে ১৬ কোটি আয়! গ্রীষ্মের আগেই চ্যালেঞ্জের মুখে বিদ্যুৎখাত দিল্লিতে বৈঠকে বসছেন খলিলুর-জয়শঙ্কর রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৪ বছরের খরা কাটাল বায়ার্ন মিউনিখ

দিনাজপুরে শিলাবৃষ্টিতে লিচু বাগান ও ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জেলার ১৩টি উপজেলার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শুরু হওয়া শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষিখাত। এই প্রাকৃতিক দুর্যোগে জেলার অন্তত ১৩টি উপজেলার বিভিন্ন মাঠের ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষকেরা জানান, ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ভুট্টা ক্ষেতের গাছগুলো মাটিতে নুয়ে পড়েছে। এতে ফলনের আশঙ্কা তৈরি হয়েছে। একইভাবে পেঁয়াজ খেতেও ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি শিলার আঘাতে বোরো ধান ও লিচুর বাগানের ফল ও গাছের ক্ষতি হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
ফুলবাড়ীর কৃষক আব্দুল লতিফ বলেন, ‘হঠাৎ ঝড় আর শিলাতে আমাদের ভুট্টা সব নষ্ট হয়ে গেছে। গাছ পড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা সরকারের সহায়তা কামনা করেছেন। কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host