1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টেন্ডার-চাঁদাবাজি-সন্ত্রাসে বেপরোয়া  গত দেড় বছরে ক্রিকেটের ক্ষতি হয়েছে, এটাকে ঠিক করতে হবে: তামিম ইকবাল কয়লার সংকট মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে, জ্বালানি তেল সংকটের পর এবার বিদ্যুৎ উৎপাদনে ধাক্কা ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের ১৩ দেশের যৌথ সতর্কবার্তা পুরোনো পথেই হাঁটছে বিএনপি দিনাজপুরে শিলাবৃষ্টিতে লিচু বাগান ও ফসলের ব্যাপক ক্ষতি আইপিএলে সুরিয়াভানশি তো সোনার ডিম পাড়া হাঁস: ১ কোটি খরচে ১৬ কোটি আয়! গ্রীষ্মের আগেই চ্যালেঞ্জের মুখে বিদ্যুৎখাত দিল্লিতে বৈঠকে বসছেন খলিলুর-জয়শঙ্কর রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৪ বছরের খরা কাটাল বায়ার্ন মিউনিখ

ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের ১৩ দেশের যৌথ সতর্কবার্তা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৮ সময় দর্শন
ফাইল ছবি

 অনলাইন ডেস্ক
সেবা পেতে ইচ্ছুক বাংলাদেশিদের যৌথভাবে বিশেষ সতর্কবার্তা দিয়েছে ১৩টি দেশ। ভিসা, পারমিট বা কনস্যুলার সেবা পেতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকায় জার্মান দূতাবাসের ফেসবুক পেইজে একটি বিবৃতির মাধ্যমে এ সতর্কতা জানানো হয়। এতে বলা হয়েছে, ‘ভিসা, পারমিট বা অন্যান্য কনস্যুলার সেবা পেতে আমরা সব আবেদনকারীকে সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

সতর্কবার্তা দেওয়া দেশগুলো হলো-অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

জাল নথি থেকে বিরত থাকার আহ্বান

লাইসেন্সবিহীন বা অবিশ্বস্ত এজেন্টের শরণাপন্ন না হতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অননুমোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন করা থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। এসব কর্মকাণ্ডের ফলে আপনার আবেদন বিলম্বিত হতে পারে, আপনি আর্থিক ক্ষতির শিকার হতে পারেন এবং সীমান্তে প্রবেশে বাধা বা গুরুতর আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন।

মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলার আহ্বান

কোনো দেশের মিশন বা দূতাবাসই কোনো মধ্যস্থতাকারী এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। যারা ভিসা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবি করে, তাদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখুন

স্বচ্ছ ও ন্যায়সংগত আবেদন প্রক্রিয়া বজায় রাখতে আবেদনকারীদের শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট ও দাপ্তরিক মাধ্যমের তথ্য যাচাই করে পরবর্তী পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host