চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা
প্রতিবেদকের নাম :
-
আপডেটের সময় :
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
-
২০
সময় দর্শন
বিশেষ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টিতে আমসহ ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার শিবগঞ্জে এবং বিকেল সোয়া ৪টার দিকে সদর উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়। বৃষ্টির সময় প্রায় ৫০ থেকে ১০০ গ্রাম ওজনের শিলা পড়তে শুরু করলে উৎসুক অনেকেই রাস্তায় নেমে শিলা কুড়িয়ে পাত্রে জমা করেন। প্রায় ১৫ মিনিট ধরে চলা এ শিলাবৃষ্টিতে আমসহ ক্ষেতের শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
বিশেষ করে যে সমস্ত ফসল জমি থেকে উঠানোর সময় হয়ে গেছে এমন বৃষ্টি সেসব ফসলের বেশ ক্ষতি করবে। যেমন গম, পেঁয়াজ এবং আমের ছোট ছোট গুটি ঝরে পরার পাশাপাশি আঘাতে নষ্ট হয়ে যেতে পারে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি স্থানীয় কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, শিলাবৃষ্টিতে আমসহ ক্ষেতের ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানানো সম্ভব হবে।
Please Share This Post in Your Social Media
এই বিভাগের আরও খবর