1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

জাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮৯ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ চত্ত্বরে র‌্যালি ও দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। র‌্যালি উদ্বোধনকালে উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ সব অংশীজনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ গুরুত্বারোপ করছে। উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগকে বিশ্ববিদ্যালসহ দেশের জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। উপাচার্য বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান মানসিক অস্থিরতা ও আত্মহননের প্রবণতা রোধে অভিভাবকদের সচেতন হওয়া এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করা জরুরি। সুস্থ দেহই সুস্থ মনের ভিত্তি। তাই চিকিৎসা খাতে বাণিজ্যিক মানসিকতা পরিহার করে সেবাকে আরও মানবিক ও বিজ্ঞানভিত্তিক করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সীমিত সামর্থ্য দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ম্যারাথন অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা কর্মসূচি, হেলথ ক্যাম্প, বৃক্ষরোপন, বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host