1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর

ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪১ সময় দর্শন
নীলফামারীর ডিমলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুই যুবককে আসামি করে থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী দীর্ঘদিন ধরে তালতলা সরকারপাড়া গ্রামে তার নানির বাড়িতে থেকে পড়াশোনা করে আসছিল। ঘটনার দিন সকালে তার মা ও নানি চিকিৎসার জন্য রংপুরে যান। এই সুযোগে দুপুর ২টার দিকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের কাজল রানা (২১) ও মুন্না ইসলাম মান্নান (২৪) তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অভিযুক্তরা মেয়েটিকে পার্শ্ববর্তী একটি নির্জন ভুট্টাক্ষেতে নিয়ে মুখে কাপড় বেঁধে আটকে রাখে এবং সন্ধ্যা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এদিকে সন্ধ্যা গড়িয়ে গেলেও ওই কিশোরী বাড়িতে না ফেরায় স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়। রাত ৮টার দিকে তার মা ও নানি বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন এবং ওই রাতেই অভিযুক্ত কাজল ও মুন্নার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন—একই এলাকার রবিউল ইসলাম শুকারুর ছেলে কাজল রানা ও বরকত আলীর ছেলে মুন্না ইসলাম মান্নান। বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, ভুক্তভোগী ছাত্রীর জবানবন্দি গ্রহণ করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host