1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬৬ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

জামায়াতপন্থি ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর পর এবার বাংলাদেশের আরেক বক্তা আহমাদুল্লাহরও ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করল অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় ৫ই এপ্রিল, রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নারকীয় গণহত্যা চালানো হিটলারের প্রশংসা, ইহুদিবিদ্বেষ প্রসার ও ধর্মীয় উগ্রবাদ প্রচারণার অভিযোগে আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করার পরেই অস্ট্রেলিয়া সরকার আহমদুল্লাহর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিলো।

জানা গেছে, আহমাদুল্লাহ সিডনি বিমানবন্দর থেকে আরেকটি ফ্লাইটে ওঠার সময় তার ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেন। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, যারা ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক উগ্রবাদী বক্তব্য ছড়ায়, তাদের প্রতি অস্ট্রেলিয়ার সরকারের কোনো সহনশীলতা নেই। তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ আহমদুল্লাহর ভিসা বাতিলের খবর নিয়ে প্রতিবেদনে প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আহমদুল্লাহ অতীতে ইহুদিদের প্রতি ঘৃণ্যবাদ ছড়িয়েছিলেন এবং বিশ্বব্যাপী অস্থিরতার জন্য ইহুদিদের দায়ী করেন।

আজহারীর ভিসা বাতিলের প্রসঙ্গ টেনে আহমদুল্লাহসহ বাংলাদেশি অনেক ধর্মীয় বক্তার উগ্রবাদ ছড়ানো বক্তব্যের ভিডিওর ইংরেজি ট্রান্সক্রিপ্ট এবং বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে তীব্র সমালোচনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। নেটিজেনরাও এমন উগ্রবাদী বক্তাদের তাদের দেশে সফরের তীব্র বিরোধিতা করেছে।

উল্লেখ্য, আইপিডিসি-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে আহমাদুল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়ায় আগমন করেন। সফরের অংশ হিসেবে তিনি প্রথমে মেলবোর্নে পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন।

প্রকাশিত সূচি অনুযায়ী, তার ৩রা এপ্রিল মেলবোর্নের আল-তাকওয়া কলেজ, ৪ঠা এপ্রিল সিডনির ডায়মন্ড ভেন্যুতে প্রধান কনভেনশন, ৬ই এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ই এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ই এপ্রিল পার্থে ধারাবাহিক কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল।

তবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগেই আজহারীর মতো তাকেও অস্ট্রেলিয়া ছাড়তে হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host