1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩৩ সময় দর্শন

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জের নলছিয়া গ্রামে পৈত্রিক সম্পত্তি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার সকালে নলছিয়া গ্রামে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, আনসার মো: নূর নবী, মো: নজরুল ইসলাম, মো: সাগর ও মো: সাদা মিয়া। বক্তারা অভিযোগ করেন, নূর নবীর পৈত্রিক সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে রুমান সরকার ওরফে সামাদ, সামাদ ওরফে নপ্প, জুয়েল, আলমগীর ও আইফলসহ একটি প্রভাবশালী চক্র। তারা এলাকায় চাঁদাবাজি, লুটপাট, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। নূর নবী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিশোধ হিসেবে বিষ প্রয়োগ করে পুকুরের কয়েক লাখ টাকার মাছ নিধন এবং বেকু মেশিন ভাঙচুর করা হয়। এতে পরিবারটি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। এ সময় তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host