1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সিরাজগঞ্জে চরম দুর্ভোগে রোগীরা, ১৯ ঘণ্টা বিদ্যুৎহীন স্বাস্থ্য কমপ্লেক্স

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭৯ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ১৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের কষ্ট বেড়েছে। বন্ধ রয়েছে সব ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালিয়েও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে পারেননি ইলেকট্রিশিয়ানরা।

হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা জানান, স্টাফ কোয়ার্টারে বিদ্যুৎ থাকলেও প্রধান ভবনে সোমবার বিকেল ৪টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের প্রধান ভবনেই অপারেশন থিয়েটার, ভর্তি রোগীদের ওয়ার্ড, পরীক্ষা-নিরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কয়েক দফায় লাইন মেরামতের চেষ্টা চালানো হলেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা। এছাড়া জেনারেটরেও যান্ত্রিক ত্রুটি রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় শ্বাসকষ্টের রোগীরা নেবুলাইজার ব্যবহার করতে পারছেন না। ওয়ার্ডগুলোতে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শৌচাগার ব্যবহারে বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। বহিঃবিভাগে আসা রোগীরাও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছেন না।

ভর্তি রোগী ছাবেদ আলী জানান, সোমবার বিকেল ৪টা থেকে বিদ্যুৎ নেই। মঙ্গলবার বেলা ১১টা পার হলেও বিদ্যুৎ আসেনি। নেবুলাইজার ব্যবহার করতে না পেরে তিনি কষ্ট পাচ্ছেন। টয়লেটে পানির সংকটও ভোগান্তি বাড়িয়েছে।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আশরাফুল আলম বলেন, বিদ্যুৎ না থাকায় কোনো পরীক্ষা-নিরীক্ষা করা যাচ্ছে না। তবে ইলেকট্রিশিয়ানরা লাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিন উদ্দীন জানান, সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালিয়েও সমস্যা সমাধান করা যায়নি। ভোর থেকে আবার কাজ শুরু হয়েছে। এছাড়া স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের খবর দেওয়া হয়েছে। তারা এলে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host