1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে: ট্রাম্প

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯৭ সময় দর্শন
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

অনলাইন ডেস্ক

ইরানে চলমান উত্তেজনার মধ্যেই এক নাটকীয় বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি ইরানের ৪৭ বছরের শাসনব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত তা-ই হতে চলেছে।’ ট্রাম্প আরও লিখেছেন, ‘তবে যেহেতু এখন আমরা পুরোনো শাসনব্যবস্থার আমূল পরিবর্তন দেখছি—যেখানে ভিন্ন, অধিক বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী চিন্তার মানুষের জয়জয়কার হবে—তাই হয়তো চমৎকার কিছু একটা ঘটতে পারে; কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব। এটি বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি আর মৃত্যুর শেষ পর্যন্ত অবসান হবে। ইরানের মহান জনগণের ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক!’ এমন এক সময় ট্রাম্প এই বার্তা দিলেন, যখন হরমুজ প্রণালি খুলে দিতে তাঁর দেওয়া আলটিমেটাম শেষ হতে চলেছে। পারস্য উপসাগরে তেলবাহী জাহাজ চলাচলে অবরোধ তুলে নিতে ইরানকে মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে দাবি মানা না হলে ইরানের অবকাঠামোর ওপর হামলা চালানো হবে।

এর আগেও ট্রাম্প কয়েকবার একই ধরনের সময়সীমা দিলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে দিয়েছিলেন। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই হুমকি বাস্তবায়ন হলে ইরানের বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়বে। অন্যদিকে ইরানও হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো মার্কিন হামলার দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host