1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপি নেত্রী রাফিয়া মারা গেছেন ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি  জ্বালানির পর এবার দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা: বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত: অনিয়ম-কারচুপির অভিযোগ আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড, বেরোবির সাবেক ভিসিসহ বাকিদের নানা মেয়াদে সাজা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধি দল দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ১৪ বছরের বেতন ফেরতের নির্দেশ, ছাত্রী শ্লীলতাহানিতে বরখাস্ত হয়েও বাগিয়ে নেন পদ

অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা?

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৯ সময় দর্শন

 বিনোদন ডেস্ক
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ঘিরে গত কয়েক দিন ধরে চলা নানা গুঞ্জনের জবাব দিয়েছেন তিনি নিজেই। সম্প্রতি থালাপতি বিজয়ের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে তার উপস্থিতি এবং বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গমের বিবাহবিচ্ছেদের খবর সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় জোর আলোচনা।

এরই মধ্যে কিছু সংবাদমাধ্যম দাবি করে, তৃষা নাকি অভিনয় ছেড়ে দিচ্ছেন এবং নতুন কোনো কাজও নিচ্ছেন না। এসব খবরকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিদ্রুপাত্মক ভঙ্গিতে তৃষা জানান, তার সম্পর্কে ছড়ানো সব খবরই ভিত্তিহীন গুজব।

অভিনেত্রী লেখেন, ‘শুনলাম আমি নাকি সিনেমা ছেড়ে দিয়েছি, এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছি এবং আমার চারটি যমজ সন্তান আছে, যাদের বয়স কাল দুই বছর পূর্ণ হয়েছে! আরো কিছু যোগ করার আছে কি, নাকি আজকের মতো গালগল্পের কোটা পূরণ হয়েছে?’

Trisha Krishnan Resolves Property Dispute With Neighbors | cinejosh.com

অন্যদিকে, তাকে নিয়ে প্রেমের গুঞ্জনের মাঝেই বিজয় একটি রাজনৈতিক সমাবেশে পরোক্ষভাবে এসব অভিযোগ অস্বীকার করেন। একইসঙ্গে অভিনেতা পার্থিবান-এর মন্তব্যেরও জবাব দেন তৃষা।

উল্লেখ্য, তৃষা কৃষ্ণান ও থালাপতি বিজয় জুটি দীর্ঘদিন ধরেই তামিল সিনেমায় দর্শকপ্রিয়।

গিল্লি, তিরুপাচ্চি থেকে শুরু করে সাম্প্রতিক লিও; প্রতিটি কাজেই তাদের অনস্ক্রিন রসায়ন প্রশংসিত হয়েছে।বর্তমানে মুক্তির অপক্ষায় রয়েছে তৃষার ‘কারুপ্পু’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সুরিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host