1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা? দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ পণ্য খালাসে বিপর্যয়: জ্বালানী তেল সংকটে স্থবির মোংলা বন্দর ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় রাজবাড়ীতে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পড়ল তিন শতাধিক হাঁস  জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৬ সময় দর্শন
ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ প্রমাণিত হওয়ায় বর্তমান কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে বোর্ড পরিচালনার জন্য ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল আহসান আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। আমিনুল আহসান জানান, অ্যাডহক কমিটির এই তালিকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠানো হবে। বিসিবি পরিচালনার ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি প্রয়োজন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির সর্বশেষ নির্বাচনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গেছে। তদন্তে উঠে এসেছে, নির্বাচনে কারচুপির উদ্দেশ্যেই ‘ই-ভোট’ সুবিধা ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া স্বজনপ্রীতির মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমকে পরিচালক করা হয়। পাশাপাশি সাবেক ১০ ক্রিকেটারকে কাউন্সিলর করায় নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটির মতে, ওই নির্বাচনে বিসিবির স্বায়ত্তশাসন, স্বাধীনতা ও স্বচ্ছতা পুরোপুরি নষ্ট হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host