1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে: মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮৮ সময় দর্শন
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই বের হয়ে আসবে বর্তমানে এ রোগের প্রাদুর্ভাবের প্রকৃত কারণ। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় নারী ও শিশু নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের তরফ থেকে জিরো টলারেন্স নীতি বজায় রাখার কথাও বলেন তিনি। জাহিদ হোসেন বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পাহাড়সম সমস্যা দূর করার ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, অনেক প্রত্যাশা নিয়ে এ দেশের জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে তাই, সেই দায়বদ্ধতার জায়গা থেকে বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় হামের ভ্যাকসিন কেনা হয়েছে কিনা কিংবা এ সংক্রান্ত বিষয়ে খোঁজ নিলে বোঝা যাবে এখন কেন এমনটা হচ্ছে বলেও জানান তিনি। সেমিনারে উপস্থিত অতিথিরা নারীর অধিকার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host