1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

বাউলসম্রাট শাহ আবদুল করিমের জন্মবার্ষিকীতে দুই দিনের লোক উৎসব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬২ সময় দর্শন
বাউলসম্রাট শাহ আবদুল করিম। ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে দুই দিনব্যাপী লোক উৎসব শুরু হচ্ছে আজ। শুক্রবার তার জন্মস্থান জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে বিকেল ৫টায় উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

জানা যায়, প্রতিবছর শাহ আবদুল করিমের বাড়ির পাশের কালনী নদীর তীরে এ উৎসবের আয়োজন করে ‘শাহ আবদুল করিম পরিষদ’। করিমের জীবনদর্শন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়।

উৎসবে প্রতিবছরই দেশ-বিদেশ থেকে ভক্ত-অনুরাগীরা অংশ নেন। দুই দিনব্যাপী আয়োজনে বিকেলে শাহ আবদুল করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর থাকবে তার গানের পরিবেশনা। শিষ্য-অনুরাগীদের পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীরাও তার গান পরিবেশন করবেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘শাহ আবদুল করিমের গান মানুষের মনে আলোড়ন তোলে এবং শুভ-সুন্দরের পথ দেখায়। নতুন প্রজন্ম যেন তাকে চিনতে ও জানতে পারে, সে লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।’

উল্লেখ্য, ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি এই গ্রামেই জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। কর্মজীবনে পাঁচশোর বেশি গান রচনা করেন এই বাউলসম্রাট।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host