1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

দুই থেকে তিন হচ্ছেন বিজয়-রাশমিকা?

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৫ সময় দর্শন
সংগৃহীত ছবি

 বিনোদন ডেস্ক

গেল ফেব্রুয়ারি মাসেই উদয়পুরে রাজকীয় আসরে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রাশমিকা মান্দানা। তাদের বিয়ের অনুষ্ঠান, রিসেপশনের প্রতিটা মুহূর্ত নিয়ে কম চর্চা হয়নি। সদ্য বৈবাহিক জীবনের একমাস পূর্তিতে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ‘বিরোশ’। এবার দেড় মাসের মাথায় দুই থেকে তিন হওয়ার সুখবর শোনালেন বিজয়-রাশমিকা। সদ্য ইনস্টাগ্রামে একটি অ্যানিমেশন ভিডিও শেয়ার করেছেন রাশমিকা। সেই পোস্টের ক্যাপশনেই উল্লেখ করেছেন, ‘আমরা এখন তিন’। আর নায়িকার এমন পোস্টই আপাতত সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। বিজয় রাশমিকার অনুরাগীমহলেও উল্লাসের জোয়ার। যদিও আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেননি তারকা দম্পতি। তবে এহেন পোস্টের ক্যাপশনে দুয়ে দুয়ে চার করে ভক্তদের অনুমান, এবার হয়তো মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিজয়-রাশমিকা।

দম্পতির ‘তিন হওয়া’র পোস্টে প্রাণভরা শুভেচ্ছা জানিয়েছেন, তখন আরেকাংশ আবার প্রশ্ন তুলেছেন, ‘তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন?’ কেউ বা আবার আলিয়া ভাটের প্রসঙ্গ টেনেও রাশমিকার সঙ্গে তুলনা শুরু করেছেন। তাদের প্রশ্ন, ‘আলিয়াও অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেছিলেন, আপনিও কি তাই করলেন?’ তবে উল্লেখ্য, রাশমিকা তাঁর পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামক একটি অ্যাকাউন্টকে ট্যাগ করেছেন। যা দেখে আবার একাংশের কৌতূহল, ‘আদৌ মা-বাবা হচ্ছেন নাকি নতুন কাজের খবর ভাগ নেওয়ার অভিনব পন্থা?’ যারা রাশমিকাকে ভালোভাবে চেনেন তাঁরা এর অর্থ বুঝতে পেরেছেন। রাশমিকা যে ভিডিও শেয়ার করেন সেখানে তাঁর সঙ্গে বিজয় ও একটি সূর্যমুখী ফুলের অ্যানিমেশন দেখা যাচ্ছে। অভিনেত্রী কয়েক মাস আগেই সোশ্যালে নিজের একটি আলাদা পেজ তৈরি করেছিলেন, যেটির নাম ‘রাশমিকা অ্যান্ড রু’। ‘রু’ হচ্ছে ওই বিশেষ সূর্যমুখীর নাম। জনপ্রিয় সংস্থা ‘টেরিবলি টাইনি টেলস’-এর সহযোগিতায় অ্যানিমেটেড সিরিজ তৈরি করে এটি। রাশমিকা ভীষণ ‘অ্যানিমে’ প্রেমী। এই পেজের মাধ্যমে তিনি সমাজে ইতিবাচকতা ছড়ানোর উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছিলেন। তাঁর ও ‘রু’-এর জীবনে এখন নতুন সঙ্গী হলেন বিজয়। অনুরাগীদের একাংশ ভুলবশত অবশ্য অভিনেত্রীকে মা হওয়ার শুভেচ্ছা জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host