1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

নতুন গান নিয়ে ব্যস্ত কণ্ঠশিল্পী সরকার শাহীন, ঈদের শুভেচ্ছা ও একাধিক গানের ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৯২ সময় দর্শন

 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কণ্ঠশিল্পী সরকার শাহীন। একই সঙ্গে তিনি নতুন একাধিক গানের ঘোষণা দিয়েছেন, যা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

সম্প্রতি দৈনিক স্বপ্ন প্রতিদিন–কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তার নতুন গান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

প্রশ্ন: ‘বাংলাদেশ জিন্দাবাদ’ গানটি সম্পর্কে কিছু বলবেন?

সরকার শাহীন: ‘বাংলাদেশ জিন্দাবাদ’ একটি দেশাত্মবোধক গান। গানটির গীতিকার ফাতেমা ই জান্নাত মিশু। এতে আমি এবং সাইভ শুভ দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছি। আমাদের দেশের প্রতি ভালোবাসা ও গর্বের অনুভূতি থেকেই গানটি করা হয়েছে। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন।

প্রশ্ন: সামনে আর কোনো নতুন গান আসছে কি?

সরকার শাহীন: হ্যাঁ, ঈদের পর আরেকটি দ্বৈত গান প্রকাশ পাবে। গানটির শিরোনাম “নদীর পারে তোমার বাড়ি আমার দূর গেরাম”। এই গানটি আমি গেয়েছি শিল্পী সান্তনা মন্ডল–এর সঙ্গে। গানটিতে গ্রামীণ প্রেম ও সহজ সরল জীবনের আবেগ ফুটে উঠবে।

প্রশ্ন: জাতীয় দিবস উপলক্ষে কোনো বিশেষ আয়োজন আছে কি?

সরকার শাহীন: অবশ্যই। আগামী বাংলাদেশের স্বাধীনতা দিবস (২৬ মার্চ) দিবাগত রাতে একটি নতুন দেশাত্মবোধক গান প্রকাশ করা হবে। গানটির শিরোনাম “যে দেশেতে সকাল আসে পাখির মধুর ডাকে”। এতে আমাদের দেশের প্রকৃতি, সৌন্দর্য ও মানুষের প্রতি ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে।

প্রশ্ন: শ্রোতাদের জন্য আপনার বার্তা কী?

সরকার শাহীন: শ্রোতাদের ভালোবাসাই একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু গান উপহার দিতে।

প্রশ্ন: ঈদ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন?

সরকার শাহীন: পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। সবাই পরিবার-পরিজন নিয়ে আনন্দে ঈদ উদযাপন করুন। ঈদ মোবারক।

 

সাক্ষাৎকারগ্রহণে সজিব শেখ, বিশেষ প্রতিনিধি :

দৈনিক স্বপ্ন প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host