1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫১ সময় দর্শন
সোনম কাপুর

কাপুর পরিবারে আবার এল আনন্দের উপলক্ষ। দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী সোনম কাপুর। ২০২২ সালে প্রথম পুত্রের মা হয়েছিলেন অভিনেত্রী। ২০২৫ সালের নভেম্বরে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর ভাগ করেন নায়িকা। এবার আবার পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী। গতকাল দ্বিতীয় সন্তানের মা হয়েছেন সোনম। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আনুষ্ঠানিকভাবে সুখবরটি ভক্তদের জানান।

সোনম ও তাঁর স্বামী আনন্দ আহুজা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে আমরা জানাতে পেরে ভীষণ আনন্দিত যে ২৯ মার্চ আমাদের পুত্রসন্তানের জন্ম হয়েছে। আমাদের পরিবার আরও বড় হলো, আর তার আগমনে আমাদের জীবনে নেমে এসেছে এক অপার সুখের আলো। বড় ভাই হিসেবে ছোট ভাইকে স্বাগত জানাতে দারুণ উচ্ছ্বসিত বায়ু কাপুর আহুজা। এই ছোট্ট প্রাণ আমাদের ঘর ভরে দিয়েছে আনন্দ আর ভালোবাসায়। চার সদস্যের পরিবার হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা সত্যিই ধন্য।’

এ সুখবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় তারকামহলে। কারিনা কাপুর থেকে শুরু করে কাজল আগরওয়াল, দিয়া মির্জা, হুমা কুরেশি, অনুরাগ কশ্যপ, বাণী কাপুরসহ অনেকেই ভালোবাসা আর শুভকামনায় ভরিয়ে দিয়েছেন মন্তব্যের ঘর।
২০১৮ সালে শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। বিয়ের আগে আট বছর প্রেম করেছিলেন তাঁরা। এরপর লন্ডনেই সংসার পাতেন তিনি। তবে বড় ছেলে বায়ুর জন্মের পর বেশির ভাগ সময়টাই হয় মুম্বাইয়ে, নয়তো দিল্লিতে শ্বশুরবাড়িতে থাকেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host