1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

বিয়ের এক মাস পূর্ণ হতেই বিশেষ বার্তা রাশমিকা-বিজয়ের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৫ সময় দর্শন
সংগৃহীত ছবি

 বিনোদন ডেস্ক
রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা দম্পতির দাম্পত্য জীবনের এক মাস পূর্ণ হলো বৃহস্পতিবার। এ উপলক্ষে ভক্তদের সঙ্গে নিজেদের বিয়ের কিছু আবেগঘন মুহূর্ত ভাগ করে নিয়েছেন তারা।নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একাধিক ছবি প্রকাশ করেন এই তারকা জুটি। ছবিগুলোর সঙ্গে রাশমিকা লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে এরই মধ্যে এক মাস হয়ে গেল।

বিয়ে করাটা একটা স্বপ্ন ছিল, আর এখন এক মাস হয়ে গেল। কিন্তু এই নারীদের সাহায্যেই সব কিছু সম্ভব হয়েছে। আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।’নিজের এই বার্তায় তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ঐশ্বরিয়া কোল্লা, প্রিয়া মাসান্টি ও অর্পিতাকে।
রাশমিকার কথায়, ‘এই দিনগুলো তোমার, শুধু উপভোগ করো আর মজা করো। আমরা ঠিক তাই করেছি। তোমরা সবাই না থাকলে এই বিয়েটা এতটা চমৎকার হতো না।’অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডাও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আলাদা এক পোস্টে।

তিনি লিখেছেন, ‘এক মাস হয়ে গেল। আমাদের সবার জীবনেই বড় মুহূর্ত আসে, এবং আমরা সবাই কোনও না কোনও সময়ে সেই পর্যায়ে পৌঁছাব। এখন যেহেতু রুশি এবং আমি কাজে ফিরতে চলেছি, আমি সেই নারীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যাঁরা আমাদের জীবনকে এত সুন্দর করে তুলেছেন।’ একই সঙ্গে তিনিও অর্পিতা, ঐশ্বরিয়া ও প্রিয়াকে ধন্যবাদ জানান।উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুর-এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা জুটি।
বিয়ের আগে উভয় পরিবারের উপস্থিতিতে আয়োজন করা হয় একাধিক প্রাক-বিবাহ অনুষ্ঠান।এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয় করেন রাশমিকা ও বিজয়। দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর বিয়ের ঘোষণা দেন তারা। বিয়ের জন্য বিশেষ ট্যাগলাইনও নির্ধারণ করেছিলেন—‘দ্য ওয়েডিং অফ বিরোশ’।অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন এই জুটি। শিগগিরই তাদের একসঙ্গে দেখা যাবে ‘রণবল্লী’ সিনেমায়, যা পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যায়ন। ছবিটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া, রাশমিকাকে দেখা যাবে ‘ককটেল ২’-এ, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন শহীদ কাপুর ও কৃতি স্যানন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host