1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৮ সময় দর্শন

পবিত্র ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে ‘দম’। রেদওয়ান রনির নির্মাণ আর আফরান নিশোর অসাধারণ অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকেরা। এবার যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’। কুইন্স (নিউইয়র্ক সিটি), নর্থ হলিউড (লস অ্যাঞ্জেলেস), মনিরো ভ্যালি (গ্রেটার লস অ্যাঞ্জেলেস), চিনো হিলস (সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া), অ্যারিজোনার টেম্পি ও চ্যান্ডলার, কলোরাডোর থিয়েটারগুলোতে চলছে ‘দম’। দেশের মতো যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ভালো সাড়া ফেলতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে ঢাকাই সিনেমার অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজ হামিদ বলেন, ‘আমরা “দম” নিয়ে ক্যাম্পেইন করছি। ইতিমধ্যে খুব ভালো সাড়া আছে। শুরুতে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেসে রিলিজ দেব ভেবেছিলাম। কিন্তু “দম” নিয়ে আগেই সাড়া পাওয়ায় এর সঙ্গে আরও পাঁচ শহর মিলিয়ে মোট সাত শহরে রিলিজ করতে যাচ্ছি।’ রাজ হামিদ বলেন, ‘আমরা প্রমোশন করে দেখেছি, “দম”–এর রেসপন্স খুব ভালো। রিলিজের আগে অ্যাডভান্স টিকিটও ভালো।’ ১৭ এপ্রিল কানাডায় মুক্তি পাবে ‘দম’। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান, আটলান্টাজুড়ে চলবে ‘দম’। রাজ হামিদ বলেন, ১৭ তারিখ থেকে আরও বেশি স্টেটে রিলিজ হবে, তখন আরও দর্শক দেখতে পাবেন।

এদিকে দেশে চতুর্থ সপ্তাহের মতো সিনেমা হলে চলছে ‘দম’। নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় চলচ্চিত্র ‘দম’ নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host