1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন।  মনোহরদীতে, চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ১০ স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যেসব সংসদ সদস্য বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া

গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৩ সময় দর্শন

 
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে হামলার ঘটনায় গণ অধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে রাণীশংকৈল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাণীশংকৈল উপজেলা পরিষদের পিআইও কার্যালয় রাতেও খোলা রাখাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনসহ তার দলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং পরবর্তী সময়ে মারধরের ঘটনা ঘটে। এতে এক কর্মকর্তা ছাড়াও অফিস সহকারী আহত হন। পরবর্তী সময়ে এ ঘটনায় পিআইও নূরনবী ইসলাম বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো অফিস কার্যক্রম চলাকালে হঠাৎ করে মামুনুর রশিদ মামুনসহ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালান। এদিকে ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নেটিজেনদের মধ্যেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host