1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন।  মনোহরদীতে, চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ১০ স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যেসব সংসদ সদস্য বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া

কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭৯ সময় দর্শন

স্টাফ রিপোর্টার

কুমিল্লার মুরাদনগরে আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বাবার বিরুদ্ধে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে শিশুটির বাবার দায়ের করা মামলায় গ্রেফতার মেহেদী হাসানকে জেলহাজতে পাঠানো হয়।

অভিযুক্ত মেহেদী হাসান উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মেহেদী হাসান ওই শিশুটির দূরসম্পর্কের মামাতো ভাই। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরমতলা গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসা শিশুটি গোসল করে ঘরে ফিরছিল। এ সময় মেহেদী হাসান তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

শিশুটি ঘরে ফিরে ধর্ষণের বিষয়টি তার খালাকে জানায়। পরে তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত মেহেদী হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা চলছে। অভিভাবকের ওপর হামলার ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host