1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে কৃষক বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি বেড়েছে দাখিল পরীক্ষার্থী রাষ্ট্রের ক্ষতি ৮৫৫ মিলিয়ন ডলার: কাতারের সাথে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সত্ত্বেও পিটার হাস থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও এলপিজির দাম বাড়িয়েছে সরকার চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান বাংলাদেশের পোশাক রপ্তানি চরম বিপর্যয়ের মুখে

বিসিবির সভাপতি বারবার পরিবর্তনে বিস্মিত নন সিমন্স

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৫ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক 

২০২৪ সালে সাবেক সভাপতি ফারুক আহমেদের মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফিল সিমন্স। এরপর গত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতি পদটি রীতিমতো মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। এরই মধ্যে তিনজন ভিন্ন বোর্ড প্রধান দেখে ফেলেছেন এই ক্যারিবীয় কোচ। তবে মাঠের বাইরের প্রশাসনিক পালাবদল নিয়ে মোটেই বিস্মিত নন সিমন্স। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বোর্ডের এই পরিবর্তন তার বা খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব ফেলেনি। গত ৭ এপ্রিল অনিয়মের অভিযোগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বর্তমানে অ্যাড-হক কমিটির অধীনে বিসিবির দায়িত্ব সামলাচ্ছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সাম্প্রতিক এই পরিবর্তন নিয়ে এক সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘প্রথমত হচ্ছে, এতে আমাদের কাজ বা অনুশীলনে কোনো প্রভাব পড়েনি। আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, ঠিক সেভাবেই ক্যাম্প হয়েছে।’ খেলোয়াড়দের ওপর এর কোনো মানসিক প্রভাব পড়েছে কি না এমন প্রশ্নে কোচ বলেন, ‘এটা খেলোয়াড়দের কাছেই জিজ্ঞেস করতে হবে। তবে আমার চোখে কোনো প্রভাব পড়েনি। তারা সব কাজ করেছে, আগের মতোই কঠোর পরিশ্রম করেছে, বরং অনেক ক্ষেত্রে আরও বেশি করেছে। সিরিজের প্রস্তুতিও ঠিকভাবেই চলছে।’ বোর্ডের নেতৃত্বে হঠাৎ হঠাৎ এই পরিবর্তন তাঁকে অবাক করেছে কি না এমন প্রশ্নের জবাবে সিমন্সের উত্তর, ‘আমি এখন আর কিছুতেই অবাক হই না। এটা শুধু বাংলাদেশের বিষয় নয়, জীবনেরই অংশ। প্রতিদিনই অনেক কিছু ঘটে, তাই এসব আমাকে আর অবাক করে না।’ ফারুক আহমেদ ও আমিনুল ইসলামের পর এখন তামিম ইকবালের বোর্ডে কাজ করছেন সিমন্স। তবে নিজের কাজের ধরনে কোনো বদল আসেনি জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন তৃতীয় বোর্ড প্রধান দায়িত্বে আছেন, কিন্তু এতে আমার কাজে কোনো পরিবর্তন আসেনি। দলকে প্রস্তুত করা বা কোচিং স্টাফ হিসেবে আমাদের কাজের ধরনে কোনো প্রভাব পড়েনি। আমরা যেভাবে কাজ করছিলাম, সেভাবেই চালিয়ে যাচ্ছি। আমরা যা গড়ে তুলতে চেয়েছি, সেটির দিকেই এগোচ্ছি। এখন পর্যন্ত কেউ এসে সেটি বদলানোর চেষ্টাও করেননি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host