1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে কৃষক বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি বেড়েছে দাখিল পরীক্ষার্থী রাষ্ট্রের ক্ষতি ৮৫৫ মিলিয়ন ডলার: কাতারের সাথে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সত্ত্বেও পিটার হাস থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও এলপিজির দাম বাড়িয়েছে সরকার চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান বাংলাদেশের পোশাক রপ্তানি চরম বিপর্যয়ের মুখে

বিসিবির ক্যাপ্টেনস কার্ড বৈষম্যমূলক: ক্ষুব্ধ তাপস বৈশ্য

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩২ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

সাবেক অধিনায়কদের বিশেষ ‘ক্যাপ্টেনস কার্ড’ দেওয়ার মাধ্যমে বিসিবির সম্মান জানানোর উদ্যোগকে সরাসরি ‘বৈষম্যমূলক’ হিসেবে অভিহিত করেছেন সাবেক গতি তারকা তাপস বৈশ্য। বোর্ড এই পদক্ষেপকে সম্মানের নিদর্শন বললেও তাপস বৈশ্যের মতে, এটি সাবেক জাতীয় ক্রিকেটারদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে।

শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে তাপস বৈশ্য লেখেন, ‘এই যুগের বৈষম্য!! আগে অধিনায়কদের জন্য এসি বক্স থাকত খেলা দেখার জন্য, আর বাকি জাতীয় দলের সতীর্থদের সাধারণ গ্যালারিতে বসতে হতো!! আর এখন এল কার্ড!!’ তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটির এই উদ্যোগের সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!! আপনি অধিনায়ক বলেই ‘চৌধুরী’ হয়ে গেছেন, আর বাকি সতীর্থদের কী হবে? এগারো বা চৌদ্দ জন খেলোয়াড় একসঙ্গে একটি দল হিসেবে খেলে এবং অবসরের পর তাঁরা সবাই জাতীয় ক্রিকেটার!!’

কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিকের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, ‘রফিক ভাইয়ের মতো জনপ্রিয় কজন অধিনায়ক আছেন? তিনি সাধারণ গ্যালারিতে বসবেন, আর একজন অনভিজ্ঞ অধিনায়ক এসি বক্সে বসবেন…।’ এমনকি স্বাস্থ্যবিমার মতো সুবিধা কেন শুধু অধিনায়কদের জন্য থাকবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ক্ষুব্ধ তাপস বৈশ্য বলেন, ‘এই বৈষম্যের কারণে আমি নিজেকে সাবেক জাতীয় ক্রিকেটার হিসেবে পরিচয় দিতেও লজ্জা বোধ করছি।’ পরিশেষে তিনি আক্ষেপ নিয়ে লেখেন, ‘আমি চাই আর কোনো সাবেক ক্রিকেটার যেন কখনো বোর্ড সভাপতি না হন… আমি সব দেখে ফেলেছি…।’

উল্লেখ্য, বিসিবির এই ‘ক্যাপ্টেনস কার্ড’-এর মাধ্যমে সাবেক ও বর্তমান অধিনায়করা স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশ, ভিভিআইপি পার্কিং এবং স্বাস্থ্যবিমাসহ বেশ কিছু বিশেষ সুবিধা পাবেন। তবে তাপস বৈশ্যের এই প্রতিবাদ ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host