1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

আবারও নানা হলেন মনোয়ার হোসেন ডিপজল

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩২ সময় দর্শন

ফের নানা হলেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মেয়ে অলিজা মনোয়ার কন্যা সন্তানের জন্ম দেন। এর আগে ২০১৯ সালে পুত্র সন্তানের মা হন তিনি।

অলিজা নিজেই সুসংবাদটি জানিয়েছেন। তিনি মেয়ের নাম রেখেছেন ওরাহ রহমান ওযজি। মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন।

কন্যার সঙ্গে ছবি প্রকাশ করে অলিজা ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। আমাদের কন্যা সন্তান হয়েছে। দেখুন–ওরাহ রহমান ওযজি’কে। মনোয়ার পরিবারের প্রথম নাতনী। আমাদের জন্য প্রার্থনা করবেন। আল্লাহ হুম্মা বারিকলানা। ’

২০১৮ সালের ১৯ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে গাঁটছড়া বাঁধেন ওলিজা ও অর্পণ রহমান। নানা সময় এ দম্পতি দেশ-বিদেশ ঘুরে বেড়ান এবং সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেন ফেসবুকে।

লিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া ফিল্ম অ্যান্ড মিডিয়া ও মেকআপ বিষয়ে পড়াশোনা করেছেন। ‘মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ঢাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

এছাড়া পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছেন অলিজা। ২০১৭ সালে বাবা ডিপজলকে নিয়ে ‘মেঘলা’ নামে একটি হরর সিনেমার শুটিং শুরু করেছিলেন তিনি। সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি।  তাদের প্রথম পুত্র সন্তান ওলসায় রহমান ২০১৯ সালে ৯ নভেম্বর জন গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host