1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮০ সময় দর্শন
ইরানের হামলায় বিধ্বস্ত ইসরায়েলের একটি ভবন। ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

ইসরায়েলের ওপর তিন দফায় ১০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একটি সংবাদমাধ্যমের বরাতে আজ সোমবার এ তথ্য জানিয়েছে বিবিসি।

চ্যানেল টুয়েলভ বলছে, ইসরায়েলের ওপর সর্বশেষ হামলায় ইরান ১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে একটিতে ছিল ফ্রাগমেন্টিং ওয়ারহেড। এই হামলাগুলো তিন দফায় চালানো হয় এবং এর ফলে মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবার বরাত দিয়ে চ্যানেলটি জানিয়েছে, ৯০-এর কোঠায় থাকা এক নারী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আহত হন এবং তার অবস্থা গুরুতর।

এদিকে ইরানের রাজধানী তেহরানে রাতভর ব্যাপক হামলা চালানো হয়েছে। মাত্র কয়েক ঘণ্টায় প্রায় ১২টি শহরকে লক্ষ্যবস্তু করার কথা নিশ্চিত করেছে বিবিসি।

প্রতিবেদন বলছে, হামলায় অন্তত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া ১৭ জন আহত হয়েছেন।

গত কয়েকদিনে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। একটি গ্যাস সাবস্টেশনকে লক্ষ্য করেও হামলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে হামলা চালাচ্ছে ইরান।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host