1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

নাম লেখাচ্ছেন বিজেপির রাজনীতিতে প্রসেনজিৎ?

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪২ সময় দর্শন

জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সরস্বতী পুজোর সন্ধ্যায় এক বিজেপি নেতার আগমন ঘিরে জল্পনার পাখি ডানা  মেলেছে, তবে কি টলিউডের দাদা এবার গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন?

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিজেপির থিঙ্ক ট্যাংকের সদস্য অনির্বান গাঙ্গুলি হঠাৎই প্রসেনজিতের  বালিগঞ্জ ফাঁড়ির বাড়িতে যান। অভিনেতাকে নিজের লেখা‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’বইটিও উপহার দেন। প্রায় আধ ঘণ্টা আলোচনা করেন দুজনে।

ভারতের বিধানসভা নির্বাচনের বাকি আর হাতে গোনা কয়েকদিন। তার আগেই পশ্চিমবঙ্গ রাজনীতিতে পালাবদলে লেগে রয়েছে নিত্য নতুন রঙ্গ। সরস্বতী পুজার দিনে প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতার আগমন তাতে যোগ করেছে নতুন মাত্রা।

রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার অবশ্য দাবি, বই দিতেই এদিন অভিনেতার বাড়িতে গিয়েছিলেন অনির্বাণ। তাতে রাজনৈতিক রঙ খোঁজার দরকার নেই। সেই ‘সৌজন্য সাক্ষাৎ’ নিয়ে প্রসেনজিতের কোনো প্রতিক্রিয়া না মিললেও গুঞ্জন ক্রমশ বাড়ছে।

দিল্লি থেকে অনির্বানকে বিজেপি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবিদের বিজেপির ভাবাদর্শ সম্পর্কে পরিচিত করতে। তবে কি প্রসেনজিতের গেরুয়া শিবিরে যোগদান শুধু সময়ের অপেক্ষা? জল্পনা শুরু হয়েছে সর্বত্র।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সম্পর্কিত অনুষ্ঠানে প্রসেনজিৎ হাজির ছিলেন। যদিও অভিনেতার পক্ষ থেকে  জানানো হয় যে তাঁকে এবং মমতাশঙ্করকে ডাকা হয়েছিল প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দিতে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর দূরত্বের কথা সবার জানা। বিজেপি কি সেই জায়গাটি নিতে চাইছে? প্রশ্ন একটাই, এতদিন রাজনীতি থেকে দূরে থাকা প্রসেনজিৎ কি রাজনীতির মঞ্চে আসতে রাজি হবেন?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host