1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

আমার পছন্দের মেয়েটি ১৫ বছর আগেই দাদি হয়ে গেছে: সালমান

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২২ সময় দর্শন

বলিউড সুপারস্টার সালমান খান জানিয়েছেন বিয়ে না করে ভালোই হয়েছে। না হলে এতোদিনে দাদু হয়ে যেতাম। আমার পছন্দের নারী গেলো ১৫ থেকে ২০ বছর আগেই দাদি হয়ে গেছে।

রিয়েলিটি শো বিগ বসের একটি আসরে এমনটাই বললেন ৫৫ বছর বয়সী অবিবাহিত এই অভিনেতা। এমনকি বিয়ে না করা নিয়ে তার বিন্দু পরিমাণ আক্ষেপও নেই।

গত ২৭ ডিসেম্বর ৫৫ বছরে পা দিয়েছেন বলিউডের এই সুপার স্টার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে রিয়েরিটি শো তে কাজল সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চান। কাজল সালমানকে প্রশ্ন করেন, জীবনে কি এমন কোনও নারী আছে, যাকে ভালো লাগলেও খুলে বলেননি? উত্তরে সাল্লু ভাই বলেন, একটি মেয়েকে ভালো লাগলেও কখনও প্রেমের প্রস্তার দেয়া হয়নি। আমার তিন বন্ধু ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছিলো। কিন্তু জানতে পারি, মেয়েটি আমাকেই পছন্দ করতো।

এ সময় হাসতে হাসতে সালমান খান আরও বলেন, বিয়ে না করে বেঁচেই গেছি। না হলে এতো দিনে দাদু হয়ে যেতাম। তিনি জানান, ১৫-২০ বছর আগে পছন্দের মেয়েটির সঙ্গে দেখা হয়েছিলো। ততোদিনে সেই মেয়েটি দাদি হয়ে গেছে।

এদিকে সম্প্রতি ‘অন্তিম’ সিনেমার চিত্রায়ণ শেষ করেছেন সালমান খান। সিনেমায় তার একটি লুক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host