1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

কণ্ঠশিল্পী ন্যান্সির মামলায় আসিফের জামিন 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫২ সময় দর্শন

অনলাইন ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির করা মানহানির মামলায় জামিন পেয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

রোববার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল হাই আসিফের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ৮ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজেই। তিনি বলেন, ‘সবার আনন্দ ফাল্গুনে। আর আমার আনন্দ আদালতে, হাজিরায়। এটিই জীবন। তবু আমি লড়ে যাব। অন্যায়কে কখনই প্রশ্রয় দেব না। আপাতত জামিন হয়েছে। আমি যে ঠিক পথেই ছিলাম সেসব তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারব ইনশাআল্লাহ। সবাইকে বসন্ত ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

এর আগে গত বছরের ১০ জুলাই তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহের কোতোয়ালি থানায় অভিযোগ করেন ন্যান্সি। পরে নির্দেশ তদন্ত করে সত্যতা পাওয়ায় ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।

তখন জিডিতে ন্যান্সি উল্লেখ করেন, ‘আমার কণ্ঠ সফলতায় হিংসাত্মক মনোভাব পোষণ করে বিবাদী আসিফ আকবর বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব ও বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেন। এ ছাড়া আসিফ আকবর আমার গাওয়া ১২টি গান অনুমতি না নিয়ে স্বত্ব বিক্রি করে দেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host