1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

আবারও বিয়ের পিঁড়িতে দিয়া মির্জা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৮৪ সময় দর্শন

ফের বিয়ের পিঁড়িতে বসছেন দিয়া মির্জা। আগামী ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের জন্য সাতপাকে বাঁধা পড়বেন দিয়া। ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন বলিউড অভিনেত্রী।

ভারতের মুম্বাইয়ের পালি হিলের বাসিন্দা বৈভব রেখির সঙ্গে সম্প্রতি সম্পর্কে জড়ান দিয়া মির্জা । গত বছর থেকেই বৈভবের সঙ্গে ডেট করতে শুরু করেন সাবেক এই মিস ইন্ডিয়া। যদিও বৈভবের সঙ্গে সম্পর্ককে বেশি লাইমলাইটে আসতে দেননি দিয়া।

একরকম  চুপচাপই ছিলেন অভিনেত্রী। প্রায় এক বছর ধরে ডেট করার পর পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই দিয়া, বৈভবের বিয়ের আসর বসতে চলছে আগামী সোমবার। বিশেষ কোনও আড়ম্বর নয়, নিজেদের মতো করেই দিয়া এবং বৈভব একে অপরকে আপন করে নেবেন বলে জানা গেছে।

সাহিল সঙ্ঘের সঙ্গে বিচ্ছেদের পর এবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিয়া মির্জা। ২০১৪ সালে সাহিল সঙ্ঘের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দিয়া। প্রায় ৫ বছর পর সাহিলের সঙ্গে দিয়ার বিচ্ছেদ হয়ে যায়। কী কারণে সাহিলের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, সে বিষয়ে দিয়া মির্জা কোনও মন্তব্য করেননি।

যদিও জানা যায়, কণিকা ধিলোঁর সঙ্গে সাহিলের সম্পর্কের জেরেই নাকি দিয়া সরে যান। বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার কণিকা ধিলোঁর সঙ্গে সাহিলের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দিয়া কখনও কোনও মন্তব্য করেননি দিয়া। দু’জনের মধ্যে বোঝাপড়ার অভাবেই তারা এই সম্পর্ক থেকে মুক্তি নিচ্ছেন বলে স্পষ্ট জানিয়ে দেন বলিউড অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host