1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

বাংলাদেশে আসেননি করোনার অযুহাতে , অথচ দেশেই আক্রান্ত শাই হোপ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৫২৫ সময় দর্শন

 বাংলাদেশের করোনা পরিস্থিতির অযুহাত দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সঙ্গে বাংলাদেশ সফরে আসেননি শাই হোপ। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! বাংলাদেশের মাটিতে ক্যারিবীয়রা যখন সুস্থতার সঙ্গে খেলে যাচ্ছেন সেসময় দেশে থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হোপ।

মঙ্গলবার বার্বাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে হোপের করোনা আক্রান্ত হওয়ার তথ্য। শাই হোপ ছাড়াও তার ভাই কাইল হোপও করোনায় আক্রান্ত হয়েছেন।

আগামী মাসে অ্যান্টিগায় শুরু হতে যাওয়া সুপার ফিফটি কাপকে সামনে রেখে করোনা পরীক্ষা করা হলে হোপের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তাই টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছেন তিনি।

করোনা পরিস্থিতির কারণে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেন সফরকারী দলের ১০ ক্রিকেটার, তাদেরই একজন হোপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host