অনলাইন ডেস্ক
জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। কিংবদন্তি এই স্পিনারকে নিয়োগের পাশাপাশি পরবর্তী দুই বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সীমিত ওভারের দুই ফরম্যাটের অধিনায়কও চূড়ান্ত করা হয়েছে।
বিসিবির লম্বা বোর্ড সভা শেষে জানানো হয়, ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত মেহেদী হাসান মিরাজকেই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও সহ অধিনায়ক সাইফ হাসানের মেয়াদ শেষ হয়ে গেছে। তবে তাদের ২০২৮ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে।