1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের আগেই বেড়েছে লোডশেডিং ইসরায়েলে ৩ দফায় ১০ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা রাবিতে ফটোকপির দাম চাওয়ায় দোকানিকে পেটাল ছাত্রদল নেতা স্বামী-স্ত্রীর লুটপাট কোম্পানি দিনাজপুরের হাকিমপুরে ছুটির দিনে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ

মেসিকে ছাড়া বার্সার ঘাম ঝরানো জয়

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৪৪৯ সময় দর্শন

স্কোরশিট বলছে ম্যাচটা বার্সেলোনা জিতেছে ২-০ গোলে। তবে লা লিগার দুর্বলতম প্রতিপক্ষ এলচের বিপক্ষে ম্যাচটা পুরোটা দেখে থাকলে সমর্থকরা হয়তো হতাশই হয়েছেন। যে হারে গোল মিসের মহড়া দেখিয়েছে স্প্যানিশ জায়ান্টরা, তাতে বরং বিরক্তই হওয়ার কথা ভক্তদের।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লালকার্ড দেখে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া দলীয় অধিনায়ক লিওনেল মেসি নেই এই ম্যাচেও। তার অভাব ফুটে উঠেছে এলচের বিপক্ষেও।

ম্যাচের কিছু পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন, কেমন সুযোগ হারিয়েছে বার্সেলোনা! ম্যাচের প্রায় ৬৫ শতাংশ বল দখলে ছিল কাতালানদের। গোলমুখে তারা নিয়েছে ৮টি শট। কর্ণার আদায় করে নিয়েছে ৭টি। তারপরও ব্যবধানটা বাড়িয়ে নিতে পারেনি বার্সা।

উপরের পরিসংখ্যানই বলছে, শুরু থেকেই আক্রমন শানিয়েছে সফরকারীরা। তবে গ্রিজম্যান-ডেম্বেলে কিংবা ব্র্যাথওয়েট প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেননি।

৩৯ মিনিটে এগিয়ে আসেন মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং। যদিও গোলটি অনেকটাই আত্মঘাতী গোলের মতো। ব্র্যাথওয়েট বল বাড়িয়ে দিয়েছিলেন গ্রিজম্যানের দিকে। তার আগে বল ক্লিয়ার করতে গিয়ে এলচে ডিফেন্ডার সেটি পাঠিয়ে দেন নিজেদের জালের দিকে। ফাঁকায় পেয়ে বলে পা ছুঁইয়ে গোল নিশ্চিত করেন ডি ইয়ং।

১-০ লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধ্বেও এলচেকে চেপে ধরে রোনাল্ড কোম্যান বাহিনী। তবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলোনা তারা। বেশ কয়েকবার সুযোগ মিস করা ডেম্বেলেকে তুলে পর্তুগিজ উইঙ্গার ত্রিনকাওকে মাঠে নামান কোম্যান। তাতেও কাজের কাজ হচ্ছিলো না।

ম্যাচের ৮৭ মিনিটে রিকি পুইগকে নামান কোম্যান। লা মাসিয়া একাডেমির এই তরুণ খুব একটা পছন্দের নয় কোম্যানের। সে কারণেই কিনা, তাকে মাঠে নামাতেই আপত্তি বার্সা কোচের। অবশ্য কোম্যানের মুখে হাসি ফুটিয়েছেন এবার পুইগ। মাঠে নামার মাত্র ২ মিনিটের মাথায় নাম তোলেন স্কোরশিটে। ৮৯ মিনিটে হেডে করা তার গোলটা লিড বাড়িয়ে দিয়েছে বার্সেলোনাকে।

এ নিয়ে টানা ১১ ম্যাচে এলচের বিপক্ষে অপরাজিত রইলো বার্সেলোনা। সঙ্গে সবশেষ ৯ ম্যাচে হারের মুখ দেখতে হলোনা কাতালানদেরকে। নড়বড়ে শুরুর পর মৌসুমে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে তারা। আছে পয়েন্ট টেবিলের ৩-এ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host